• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৮, সুস্থ হলেন ১০ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৮
সুস্থ হলেন ১০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের তিনটি কেন্দ্রে নতুন ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৬ এপ্রিল শুক্রবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১০৪টি নমুনা পরীক্ষায় ১৬টি পজিটিভ এবং পুরনো ৬ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮২টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ, ৩১টি নেগেটিভ হয়েছে। আর তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেপিড এন্টিজেন পরীক্ষায় ৩টি নমুনার মধ্যে একটি পজিটিভ ধরা পড়েছে, নেগেটিভ হয়েছে দু’টি। নতুন রোগিদের মধ্যে ভৈরবে ৫ জন, সদর ও বাজিতপুরে ৩ জন করে, হোসেনপুর ও মিঠামইনে ২ জন করে, আর তাড়াইল, কটিয়াদী ও কুলিয়ারচরে একজন করে। আজ সুস্থ হয়েছেন ভৈরবে ৯ জন আর তাড়াইলে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪১৯ জন।
আজ পর্যন্ত করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন মোট এক লাখ ২৫ হাজার ৫৫৫ জন, প্রথম ডোজ নিয়েছেন মোট ৭৫ হাজার ১০৮ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ১৫ হাজার ২১৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *