• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সাবেক রাষ্ট্রপতির এপিএস লুৎফুর রহমান ফুলু করোনায় আক্রান্ত

ভৈরবে সাবেক রাষ্ট্রপতির
এপিএস লুৎফুর রহমান ফুলু
করোনায় আক্রান্ত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব লুৎফুর রহমান ফুলু করোনায় আক্রান্ত হয়েছেন। তিঁনি ভৈরব বলাকী মোল্লা বাড়ির মরহুম খলিলুর রহমান এর ছেলে। তিঁনি বর্তমানে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের রাজনৈতিক উপদেষ্ঠা হিসেবে কাজ করছেন। লুৎফুর রহমান ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর সুস্থ্যতার জন্য ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল লুৎফুর রহমান শারীরিক অসুস্থ্যতা বোধ করলে ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি হয়ে করোনা টেস্ট দিলে করোনা পজিটিভ আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *