• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতার বসত ঘর থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার

কুলিয়ারচরে আওয়ামী লীগ
নেতার বসত ঘর থেকে ২০
লিটার চোলাই মদ উদ্ধার

# মুহাম্মদ কাইসার হামিদ :-

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতার বসত ঘর থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
জানা যায়, ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এসআই কাজী রাকিব ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র স্থানীয় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার (৪৫) বসত ঘর থেকে দুই বস্তাভর্তি প্রতি বস্তায় পলিথিন এর ভিতর প্যাকেট করা ১ লিটারের ১০টি করে মোট ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মো. দুলাল মিয়া দৌঁড়ে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, চোলাই মদ উদ্ধারের আধাঘণ্টা আগে স্থানীয় এক কসাই মদের বস্তাগুলো ওই মাদক ব্যবসায়ীর নিকট বুঝিয়ে দিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *