• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হাওরে কৃষির রূপান্তর ও পশ্চাতপদতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সভা

হাওরে কৃষির রূপান্তর ও পশ্চাতপদতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও
চর উন্নয়ন ইনস্টিটিউটের সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশেরগঞ্জ ও নেত্রকোনার ৬টি হাওর উপজেলার কৃষি ব্যবস্থার রূপান্তরকে কেন্দ্র করে উৎপাদনশীলতা সম্পর্কে নবোপলব্ধি বিষয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি জুম সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব খাদ্য সংস্থার (ফাও) সহযোগিতায় এ বিষয়ে সম্প্রতি একটি গবেষণা সম্পন্ন করা হয়েছে। এই গবেষণা কর্মের ওপর মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করার লক্ষ্যে আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত জুম প্রযুক্তিতে একটি সভা করা হয়েছে।
ফাও প্রতিনিধি রবার্ট ডি সিম্পসনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বিমান বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও এই প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান ছাড়াও যোগ দেন পশ্চিমবঙ্গস্থ ফাও প্রতিনিধি ললিতা ভট্টাচার্য, বাংলাদেশে নিয়োজিত ফাও প্রতিনিধি পিটার এগ্নিউ, ফাও প্রতিনিধি ক্রেইগ মেইসনার, বারির মহাপরিচালক ড. হাসান তারেক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম ,বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামমি আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন-অর রশিদসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি। সভায় দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এমএ সালাম ও অধ্যাপক ড. জুলফিকার রহমান।
সভায় হাওরে আগাম বন্যায় ফসলহানি, মৎস্যসম্পদ, যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা, নদী ভরাটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং জাপান সরকারের অর্থায়নে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়। হাওরের ভূ-প্রাকৃতিক বৈশিষ্টের উপযোগী রাইস ট্রান্সপ্লান্টার, ভর্তুকি মূল্যে যান্ত্রিকীকরণসহ স্বল্প খরচে স্বল্প সময়ে অধিক ফলনের বিষয়ে বিশদ আলোচনা হয়। পরবর্তীতে এসব বিষয়ে আরো আলোচনা হবে এবং পরামর্শ গ্রহণ করা হবে বলেও সভায় মত প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *