কিশেরগঞ্জের দু’টি ল্যাবে নতুন ৯ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৩৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ৮টি পজিটিভ এবং পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৭টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ ও ৩৪টি নেগেটিভ হয়েছে। নতুন রোগিদের মধ্যে সদরে ৭ জন, আর কটিয়াদী ও বাজিতপুরে একজন করে। আজ সুস্থ হয়েছেন ভৈরবে ১২ জন, কটিয়াদীতে ১১ জন, সদরে ৮ জন, করিমগঞ্জে ৩ জন, আর কুলিয়ারচরে ২ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪১১ জন। আজ পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন মোট এক লাখ ২৫ হাজার ৪৪৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন মোট ৭৫ হাজার ১০৮ জন, আর আজ পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৫ হাজার ২১৮ জন।