কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নতুন ২২ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ১৪ এপ্রিল বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৩টি নমুনা পরীক্ষায় ২১টি পজিটিভ এবং পুরনো তিন রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৪৯টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা দু’জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৮টি নমুনা। বুধবার জেলায় চিকিৎসাধীন আছেন মোট ৪৩৮ জন করোনা রোগি।