• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ফলোআপ : পাকুন্দিয়ায় হিন্দু পরিবারকে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় ১৬ জন গ্রেফতার

ফলোআপ
পাকুন্দিয়ায় হিন্দু পরিবারকে
হামলা ও অবরুদ্ধ করার
ঘটনায় ১৬ জন গ্রেফতার

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি নিরীহ হিন্দু পরিবারের জমি দখল করতে গিয়ে মারধর করে কাঁটা তারের বেড়া দিয়ে বাড়িতেই অবরুদ্ধ করে রাখার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গত ১৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার মঠখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরখামা গ্রামের সজিব, দিদার, মামুন পাঠান, ইসাক, সোহাগ, বিল্লাল হোসেন, বাদল, রায়হান, এনায়েত উল্লাহ, হারুন, সিদ্দিক হোসেন, আসাদ, পক্ষি, রাজু, আসাদ মিয়া ও মুক্তার হোসেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার তালদশী গ্রামে গত ৩ এপ্রিল সকালে প্রায় একশ’ হামলাকারী দা, চাপাতি, কুড়ালসহ মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অশোক কুমারের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা বাড়ির সীমানার বেড়া গুড়িয়ে দিয়ে নারীদের বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে কাঁটা তারের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রেখে যায়। বাড়ির পাশের শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়ার মন্দিরে যাওয়ার রাস্তাটিও কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। হামলার পরদিন ৪ এপ্রিল অশোক কুমার দে বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা (মামলা নং ৮) করেছেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন কয়েক দিক থেকে বেড়া অপসারণ করে হিন্দু পরিবারকে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *