কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির স্বপন (৭২) আর নেই। তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…. রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী,সাত কন্যাসহ বহুগুনগ্রাহী রেখে যান।