• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ছাত্রলীগের সভাপতি প্রভার নেতৃত্বে মাস্ক বিতরণ

ভৈরবে ছাত্রলীগের সভাপতি
প্রভার নেতৃত্বে মাস্ক বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সরকারি জিল্লূর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিহা মাহাবুব প্রভার নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ ১৩ এপ্রিল মঙ্গলবার ভৈরব শহরের বাজারের অলিতে গলিতে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে। এ সয় উপস্থিত ছিলেন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফসা, প্রচার সম্পাদক ফাহমিদা এনা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরমুনা জ্যোতি এবং সদস্য তিথীসহ ছাত্রলীগের কর্মীরা।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা বলেন, জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ভৈরবে ১ হাজার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় তাদের করোনা মহামারি প্রতিরোধে সচেতন থাকতে আহ্বান জানানো হয়। নিয়মিত মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, নিয়মিত সাবান দিয়ে হাতধোয়া বিষয়ে অবগত করা হয়। পর্যায়ক্রমে ভৈরবে আরো ২ হাজার মাস্ক বিতরণ করা হবে ছাত্রলীগের উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *