• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবের এক নারীর মৃত্যু, নতুন করোনা রোগি ৪২, সুস্থ হয়েছেন ১৩ জন, চিকিৎসাধীন ৪শ’ ছাড়ালো

ভৈরবের এক নারীর মৃত্যু
নতুন করোনা রোগি ৪২
সুস্থ হয়েছেন ১৩ জন
চিকিৎসাধীন ৪শ’ ছাড়ালো

# মোস্তফা কামাল :-

করোনায় ভৈরবের এক ৪২ বছর বয়সী নারীর মৃত্যু হয়েছে। আর কিশোরগঞ্জ জেলার দু’টি ল্যাবে নতুন ৪২ রোগি শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ১২ এপ্রিল সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১টি পজিটিভ, পুরনো তিন রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৪৩টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৮টি নমুনা। ১২ এপ্রিল সোমবার সুস্থ হয়েছেন সদরে ৭ জন আর ভৈরবে ৬ জন। ফলে ১২ এপ্রিল সোমবার জেলায় করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জনে। করোনার টিকার জন্য ১২ এপ্রিল সোমবার পর্যন্ত নিবন্ধন করেছেন মোট এক লাখ ২৪ হাজার ৭১৪ জন। প্রথম ডোজ নিয়েছেন মোট ৭৪ হাজার ২৪৮ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৮ হাজার ২১৮ জন। এদিকে ভৈরবের এক নারীর দেহে গত ৯ এপ্রিল জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে করোনা ধরা পড়ে। ওই হাসপাতালেই একই দিন বিকালে তিনি মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *