• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে অনলাইন ব্যবসা সংক্রান্ত কম্পিউটার প্রশিক্ষণ

কিশোরগঞ্জে অনলাইন ব্যবসা
সংক্রান্ত কম্পিউটার প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে তরুণ উদ্যোক্তাদের অনলাইনে ব্যবসার সক্ষমতা প্রদানের লক্ষ্যে ৫ দিনব্যাপী একটি কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা চলছে। ‘ফ্যামিলি টাইস’ নামে একটি সংস্থার উদ্যোগে তাদের জেলা শহরের একরাপুর প্রশিক্ষণ কেন্দ্রে ৯ এপ্রিল থেকে শুরু হওয়া কর্মশালাটি আগামীকাল ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। এতে ২০ জন তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন। ‘কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণটি ইউরোপীয় ইউনিয়ন ও ফ্যামিলি টাইস যৌথভাবে আয়োজন করেছে।
প্রশিক্ষণে এমএস অফিস, বেসিক ই-মার্কেটিং, অনলাইন আর্নিং প্রসেস এন্ড একাউন্টস ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, ব্র্যান্ডিং অফ নিউ বজিনেস ইন অনলাইন এবং অনলাইন বিজনেস-এর যাবতীয় বিষয় বিনামূল্যে শেখানো হচ্ছে। কোর্স শেষে আগামীকাল সনদ বিতরণ করা হবে। ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকি এ ব্যাপারে বলেন, নতুন উদ্যোক্তারা অনলাইনে প্রযুক্তিগত সমৃদ্ধ ধারণা নিয়ে ব্যবসা করবেন, বেকারত্ব ঘুচিয়ে সমৃদ্ধ জীবনের অধিকারি হবেন- এই প্রত্যাশা থেকেই প্রশিক্ষণটির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের জুনিয়র এক্সপার্ট আকাশ ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *