• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ভৈরবে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
ভ্রাম্যমাণ আদালতে সাজা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ৩ কেজি ৬০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। আজ ১২ এপ্রিল সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে পৌর শহরের নদীর পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নরসিংদী জেলার রায়পুরা লোচনপুর গ্রামের সুলতান মেম্বারের বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৫) ও তার স্ত্রী মোছা. রুমা বেগম (৪০)। জানা যায়, আশুগঞ্জ থেকে গাঁজাসহ ভৈরব হয়ে রায়পুরা যাওয়ার পথে ভৈরব শহরের নদীর পাড় এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের ইন্সপেক্টর সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে অধিদপ্তরের সদস্যরা মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে। এ সময় ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার উপস্থিতিতে তাদের দুজনকে তল্লাসী করে স্ত্রীর কাছে থাকা গায়ে কস্টেপ দিয়ে মোড়ানো ৩ কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ অপরাধে তাদের দুজনকে ১ বছরের সাজা দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভৈরব বাজার নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ অপরাধে ২ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *