• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ইটনা-মিঠামইনে র‌্যাবের করোনা সচেতনতা কার্যক্রম

ইটনা-মিঠামইনে র‌্যাবের করোনা সচেতনতা কার্যক্রম

 # মোস্তফা কামাল #

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মঙ্গলবার হাওর উপজেলা ইটনা ও মিঠামইনের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি ও জনগণের করণীয় বিষয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে সুরক্ষা বৃত্ত এঁকে জনগণকে নিরাপদ দূরত্বে থেকে কেনাকাটা করার আহবান জানিয়েছেন। এছাড়া আতঙ্কিতা না হওয়া, বার বার সাবান দিয়ে ২০ সেকেন্ড পর্যন্ত হাত পরিষ্কার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া, জনসমাগম এড়িয়ে চলা ইত্যাদি পরামর্শ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *