• রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে পাওয়া গেলো কুড়ার মিল ভর্তি সরকারি চাউল, ইউএনওর হস্তক্ষেপে মিল সিলগালা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি কুড়ার মিলে পাওয়া গেল শতাধিক বস্তাভর্তি সরকারি চাউল। ২৪ মে রোববার সকালে পৌর শহরের খরকমারা এলাকার রেললাইনের পশ্চিম পাশে জিল্লু মিয়ার কুড়ার মিল থেকে শতাধিক বস্তা সরকারি চাউল পাওয়া যায়। খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন খন্দকার কুড়ার মিলে উপস্থিত হয়ে মিলটি সিলগালা করার নির্দেশ দেন। এ সময় কুলিয়ারচর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দীন মিলটিতে তালা লাগিয়ে দেন।
এদিকে চাল পাওয়ার বিষয়টি জেনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম অপরাধী দ্রুত শনাক্ত করে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেয়া নির্দেশ প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন খন্দকার বলেন, খবর পেয়ে কুড়ার মিলে গিয়ে বস্তা ভর্তি সরকারি প্রায় শতাধিক চাউলের বস্তা পাওয়া গেছে। তবে মিল মালিক জিল্লু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি প্রতিমন্ত্রী মহোদয়কেও অবগত করা হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *