• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version

গরুর হাটে মেডিক্যাল টিম, ফিরিয়ে দিয়েছে লাম্পি ভাইরাস আক্রান্ত গরু

গরুর হাটে মেডিক্যাল টিম
ফিরিয়ে দিয়েছে লাম্পি
ভাইরাস আক্রান্ত গরু

# নিজস্ব প্রতিবেদক :-
কোরবানির ঈদের হাটে প্রচুর গরুর আমদানি হয়। আর এই সুযোগে অনেক কৃষক বা পাইকার রোগাক্রান্ত গরু বিক্রি করতে নিয়ে আসেন। অনেক ক্রেতা এগুলি বুঝতেও পারেন না। গরু কিনে প্রতারিত হন। স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়। যে কারণে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে প্রধান প্রধান হাটগুলোতে মেডিক্যাল টিম মোতায়েন থাকে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান।
২২ মে শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার সবচেয়ে বড় হাট শোলাকিয়া ইচ্ছাগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, এক বিক্রেতা একটি ভ্যানে করে লাম্পি ভাইরাস আক্রান্ত একটি গরু নিয়ে এসেছিলেন। সারা গায়ে অসংখ্য গুটি দেখা গেছে। গরুটিও ভ্যানের ওপর অস্থির ভাব করছিল, লাফাচ্ছিল। সেটি মেডিক্যাল টিমের দৃষ্টি এড়ায়নি। ফলে গরুটি তারা ফেরত পাঠিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *