• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version

শোক সংবাদ: অ্যাড. আসাদ রেজা

শোক সংবাদ
অ্যাড. আসাদ রেজা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ আদালতের এপিপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আসাদ রেজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২১ মে বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ২২ মে শুক্রবার বাদ জুমা কালিয়াচাপড়া চিনিকল হাইস্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এরপর পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের শালংকা গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *