• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কুলিয়ারচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

 

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর বুধবার বেলা পৌনে ১২টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সেখানে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. সোলায়মান।
উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক। তিনি স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত ও সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া অনেক সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ উপায়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাকিল আহমদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তাইফুল ইসলাম খাজা, নয়াগাঁও বেপারিপাড়া মুছা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধুমাত্র দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনে মেনে চলা উচিত। এতে ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার তাঁর বক্তব্যে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ছোটবেলা থেকেই শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে—এটাই আজকের এই দিবসের মূল বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *