• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
“পলিথিনের ব্যবহার পরিহার করি পাটপণ্যের বাংলাদেশ গড়ি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ মে সোমবার বেলা সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, রাশেদ খান মিলন, বৈজ্ঞানিক কর্মকর্তা কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, সমীর চন্দ্র সওদাগর মুখ্য পরিদর্শক কিশোরগঞ্জ পাট অধিদপ্তর। এই সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা রতনেশ্বর রায়, কটিয়াদী উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা কল্যাণ কুমার দাস, কুলিয়ারচর উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা চিত্তরঞ্জন প্রমুখ।
দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন রায়না আহমদ, যুগ্ম সচিব, প্রশাসন অনুবিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কর্তনের সময়, পাট আঁশ জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *