• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

দুই আওয়ামী আইনজীবী বিদেশী মদসহ আটক হয়ে কারাগারে গেছেন

দুই আওয়ামী আইনজীবী
বিদেশী মদসহ আটক
হয়ে কারাগারে গেছেন

# নিজস্ব প্রতিবেদক :-
আওয়ামী লীগের দুই আইনজীবী বিদেশী মদসহ আটক হয়ে কারাগারে গেছেন। এরা হলেন মিঠামইন উপজেলার ঢাকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া ও জেলা পরিষদের সাবেক সদস্য সানোয়ার হোসেন রুবেল। তাদের সাথে প্রাইভেট কারচালক মো. সাইমনও কারাগারে গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী।
১৫ মে বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়ার কোদালিয়া এলাকায় পাকুন্দিয়া থানার পুলিশ তাদের প্রাইভেট কার চ্যালেঞ্জ করে এক বোতল বিদেশী মদ জব্দ করে। এরপর পাকুন্দিয়া থানার এসআই আবু হানিফ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তিনজনকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ আফরোজ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন জানিয়েছেন, এই দুই আইনজীবীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় সদর ও মিঠামইন থানায় একাধিক মামলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *