• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

হোসেনপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-
“’মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১০ মে শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলার নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না, তানিয়া পারভীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক এবং সুধীজনেরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা সপ্তাহ শুধু উৎসব নয়, এটি শিশুদের আত্মপ্রকাশের সুযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *