• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

ভৈরবে সাড়ে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদুল্লাহ মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৩০ এপ্রিল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত আসাদুল্লাহ মিয়া পৌর শহরের জগন্নাথপুর বেনী বাজার এলাকার আউয়াল মিয়ার ছেলে।
২৯ এপ্রিল মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসাদুল্লাহ মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
থানা পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানান, আসাদুল্লাহ মিয়া পৌর শহরের জগন্নাথপুর বেনী বাজার এলাকায় বাড়ির পাশে মুদি দোকান চালায়। শিশুটি সম্পর্কে বৃদ্ধের প্রতিবেশী ভাতিজি হয়। ১৬ এপ্রিল বুধবার শিশুটি বাড়ির পাশে রাস্তায় খেলতে গেলে সকাল ১১টায় শিশুটিকে লম্পট আসাদুল্লাহ মিয়া তার দোকানের পিছনে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি শিশুটির পরিবার আসাদুল্লাহ মিয়ার স্ত্রীকে অবগত করলে তিনি বিষয়টি এড়িয়ে চলেন। এদিকে বিষয়টি নিয়ে আসাদুল্লাহ মিয়ার অসদাচরণের অতিষ্ঠ হয়ে ২৯ এপ্রিল মঙ্গলবার ভৈরব থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। মামলা নাম্বার ৫৪।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার পরিবারে সাড়ে চার বছরের মেয়ে ছাড়াও দেড় মাসের একটি ছেলে সন্তান রয়েছে। সারারাত শিশু সন্তানকে নিয়ে ব্যস্ত থাকায় সকালে আমি ঘুমিয়ে ছিলাম। এদিকে সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে বাড়ির পাশে খেলতে গেলে লম্পট আসাদুল্লাহ মিয়া আমার মেয়েকে ধর্ষণ করে। আমি আমার মেয়ের আচরণে ও ধর্ষণের আলামত দেখে বুঝতে পারি তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর আমি আসাদুল্লাহর পরিবারকে বিষয়টি জানালে তাঁরা আমাকে হুমকি ধামকি দেয়। এ ঘটনার পর আমি মানুষিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ধর্ষক আসাদুল্লাহ মিয়ার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আসাদুল্লাহর ভাতিজা অনিক মিয়া বলেন, পারিবারিক দ্বন্দ্বে আমার চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে সত্যটা বের হয়ে আসবে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর রাতেই আসাদুল্লাহ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *