• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

বাজিতপুরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার আনন্দঘন পরিবেশে সারা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলাবাসী বরণ করে নেয় নতুন বছর।
এদিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে, উৎসবের সাজে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ‘এসো হে বৈশাখ’-সহ দেশাত্মবোধক গান, লোকজ নৃত্য এবং আবৃত্তি, সাংস্কৃতিক ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *