• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ইতালিস্থ প্রবাসী বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

# এম আর রুবেল :-
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ভৈরব উপজেলার শিমুলকান্দিতে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ইতালিস্থ প্রবাসী বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।
বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মো. মোস্তফা কামাল, মো. আরিফুল ইসলাম, মাছুম বিল্লাহ, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, শিমুলকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল ডাক্তার, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল হক, পৌর তাঁতীদলের সভাপতি ছগির আহমেদ রতন, শিমুলকান্দি ইউপি সদস্য আল আমিন খোরশেদ, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক হাজী জামান, শিক্ষক আমিনুল ইসলাম লিটন, শিমুলকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা রোমান মিয়া প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন দানিছ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় ও গরিব মানুষকে শীতের কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরিফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *