• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সনদপত্র প্রদানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সহযোগিতা করে উপজেলা কৃষি বিভাগ।
প্রশিক্ষণে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, তথ্য সেবা কর্মকর্তা, সাংবাদিক, ইমাম-পুরোহিতসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক পুষ্টিবিদ ছামিয়া মাহবুবা। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার, ডাক্তার প্রশিক্ষণ প্রদান করেন।
তিনদিনের প্রশিক্ষণে শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, মৎস্য, খনিজ লবন, ফ্যাট, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যসহ বিভিন্ন শাকসবজি ফলমূল উপস্থাপনের মাধ্যমে পুষ্টি বিষয়ে ধারণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *