• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

বাজিতপুর সরারচর ইউনিয়ন শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বাজিতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী হাসান সবুজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এসব কমিটির অনুমোদন দিয়েছেন।
৯ ডিসেম্বর সোমবার কমিটি অনুমোদনের চিঠি ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করে বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন, সভাপতি মো. এলাছ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম মিয়া, সহ-সভাপতি মো. বিল্লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আমির চান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. রাজিব মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাগর মিয়া, সহ-সাংগঠনিক মো. হান্নান মিয়া, সহ-সাংগঠনিক মোহাম্মদ বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক মো. দিলু মিয়া, দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শহিদুল মিয়া।
সরারচর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং বাজিতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী হাসান সবুজকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনের লড়াই-সংগ্রামে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *