• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর এলাকার ২নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (১৪) নবীনগর পশ্চিম পাড়ার মাছ ব্যবসায়ী ছোট্ট মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহতের বাবা ছোট্ট মিয়া বলেন, আমার ছেলে আব্দুর রহমানকে মালবাহী ট্রলি ধাক্কা দিলে সে মারা যায়।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর এলাকার পশ্চিম পাড়া সরকারি রাস্তার কাজে বালুবাহী একটি ট্রলি বালু নিয়ে যাওয়ার সময় রাস্তার কাজ দেখতে আসা একটি শিশু ট্রলির চাপায় মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *