• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ফজিলা খাতুনের অবসর জনিত বিদায় সংবর্ধনা

# মো. রিয়াদ হোসেন :-
ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলা খাতুনের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ২৩ আগস্ট শুক্রবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোসলেহ উদ্দিন টুনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।
বিদ্যালয়ের সাবেক ছাত্র ফজলে রাব্বি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, টানকৃঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইমরান হোসেন, তাঁতারকান্দি ব-আলী কলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ২নং কালিকাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদা বেগম ও বিশিষ্ট ব্যবসায়ী আরশ মিয়া।
এ সময় বক্তারা ফজিলা খাতুনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *