• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

পাচারকালে ৬০ বস্তা সার জব্দ করে মামলা

কিশোরগঞ্জে জব্দকৃত সার। ইনসেটে হাফেজ খালেকুজ্জামান। - পূর্বকণ্ঠ

পাচারকালে ৬০ বস্তা
সার জব্দ করে মামলা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৫৩ হাজার টাকা মূল্যের ৬০ বস্তা সার পাচারকালে জব্দ করা হয়েছে। বিসিআইসির ডিলার হাফেজ খালেকুজ্জামানসহ তিনজনের নামে মামলা হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার বিকালে এসব সার পাচারকালে সদর উপজেলার বিন্নাটি বাজারের কাছে জনতা আটক করে। খবর পেয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার গিয়ে এগুলি জব্দ করেন। এ ঘটনায় ১৪ জুন শুক্রবার বিন্নাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহানশাহ বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন খামার বাড়ির উপ-পরিচালক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ।
উপ-পরিচালক জানান, ডিলার খালেকুজ্জামান এসব সার পাচার করছিলেন। এর মধ্যে ৪০ বস্তা ইউরিয়া, আর ২০ বস্তা এমওপি। সবগুলো সারের দাম ৫৩ হাজার টাকা বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য খালেকুজ্জামানের মোবাইলে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *