• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

এবার পাগলা মসজিদের ৮টি দানবাক্সে মিলেছে ২৩ বস্তা টাকা

এবার পাগলা মসজিদের
৮টি দানবাক্সে মিলেছে
২৩ বস্তা টাকা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৮টি দানবাক্সে এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। আজ ১৯ আগস্ট শনিবার সকাল ৮টায় দানবাক্সগুলো খুলে টাকাগুলো ২৩টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সাধারণত প্রতি তিনমাস অন্তর এসব দানবাক্স খোলা হয়। এরপর পাগলা মসজিদ ও মসজিদ কমপ্লেক্সের ছাত্র ও শিক্ষকরা মসজিদ কমিটির তত্ত্বাবধানে মুদ্রামান অনুযায়ী টাকাগুলো পৃথক করার কাজ শুরু করেন। বাংলাদেশী টাকার সঙ্গে কিছু বিদেশী মুদ্রা এবং সোনা-রূপার অলঙ্কারও পাওয়া গেছে। পাওয়া গেছে বেশ কিছু চিঠিও আবেদন। তাতে বিভিন্ন জনের মনোবাঞ্ছা পূরণের প্রত্যাশার কথা লেখা রয়েছে।
মসজিদের টাকাগুলো জমা হয় রূপালী ব্যাংকে। ফলে টাকা গণনার মেশিনসহ রূপালী ব্যাংকের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। মেশিনে টাকা গণনা করে মান অনুযায়ী ১০০টি করে বান্ডেল বাঁধা হয়। গণনাশেষে টাকাগুলো ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়। মসজিদে পর্যাপ্ত সিসি ক্যামেরাসহ পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। এর আগে গত ৬ মে পাওয়া গিয়েছিল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *