• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা প্রকৌশলী এলজিইডি এসআরএমজি কিবরিয়া, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মো. দ্বীন ইসলাম, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. পারভেজ মিয়া, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, উসমানপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সকল অংশীজন ঐক্যমতের ভিত্তিতে দিবসের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *