• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

কুলিয়ারচরে পুকুরে ডুবে অজ্ঞাত যুবতীর মৃত্যু

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য মাছিমপুর গ্রামে আলামিন নামের এক ব্যক্তির পুকুরে ডুবে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার আনুমানিক দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই অজ্ঞাত পরিচয় ওই যুবতী মাছিমপুর এলাকায় ঘুরাঘুরি করছিলেন। তাকে দেখে স্থানীয়দের মনে হয়, তিনি মানসিক ভারসাম্যহীন বা পাগলপ্রায় অবস্থায় ছিলেন। দুপুরের দিকে আলামিনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা দ্রুত কুলিয়ারচর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মৃত যুবতীর পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। তিনি এ মর্মান্তিক ঘটনার প্রতি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় যুবতী পুকুরে পড়ে ডুবে মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *