• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

চাল পাচার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

চাল পাচার মামলায়
যুবদল নেতা গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ইটনায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল পাচারের মামলায় যুবদল নেতা দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেলোয়ার ইটনা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বলে জানা গেছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানিয়েছেন, বুধবার বিকালে ইটনা উপজেলা পরিষদ এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, দেলোয়ারের বাবা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জানু মিয়ার গুদাম থেকে গত ১৭ সেপ্টেম্বর ট্রলারযোগে তাড়াইলে পাচার করা হচ্ছিল। এসময় সময় তিন ব্যক্তিসহ ৭২ বস্তা চাল আটক করা হয়। এ ঘটনায় ইটনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল আকরাম ইটনা থানায় ডিলার জানু মিয়া, ছেলে দেলোয়ার হোসেনসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৬ নভেম্বর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। দেলোয়ার হোসেনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *