• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

দাদার লাশ দেখতে গিয়ে নাতনিও হয়ে গেল লাশ

রামিতাকে নিয়ে বাবা জহির আহমেদের সেলফি। পূর্বকণ্ঠ

দাদার লাশ দেখতে গিয়ে
নাতনিও হয়ে গেল লাশ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে দাদার লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রামিতা (১২) নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া নাতনিও হয়ে গেল লাশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে করিমগঞ্জের সাকুয়া এলাকায়।
রামিতার চাচা ডা. ফারুক আহমেদ জানিয়েছেন, রামিতার বাবা মাদ্রাসা শিক্ষক জহির উদ্দিন সপরিবারে কিশোরগঞ্জ শহরে বাস করেন। তাঁদের চাচা (রামিতার দাদা) আবুল হাশেম মাস্টারের মৃত্যু সংবাদ শুনে রামিতা বাবা-মার সাথে তাড়াইলের কাজলা গ্রামে গিয়েছিল। জানাজা শেষে সিএনজি যোগে কিশোরগঞ্জ শহরে ফেরার পথে সকাল ১১টার দিকে করিমগঞ্জের সাকুয়া এলাকায় একটি ট্রলির সাথে সিএনজির সংঘর্ষে রামিতা মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে।
করিমগঞ্জ থানার ওসি মাহবুব মুর্শেদ জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। রামিতার মরদেহ ময়না তদন্ত করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *