• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ভৈরবে এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুঁই সুতা খেলায় প্রথম স্থানের পুরস্কার গ্রহণ করছেন তাসফিহা খন্দকার।

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌর শহরের এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় এমবিশন পাবলিক স্কুল পরিচালক ডা. আব্দুল্লাহ আল মারুফ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমবিশন পাবলিক স্কুল অধ্যক্ষ অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাশ, স্কুল পরিচালক নুর ই লাইলা রিক্তা, প্রভাষক ইমরান হোসেন ও দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার যুগ্ম-সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ।
কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশন শেষে ক্রীড়া প্রতিযোগিতা সূচনা করা হয়। বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিভিন্ন ইভেন্টে ৫০টি খেলার মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদের মধ্যে উল্লেখ যোগ্য খেলা ছিল ব্যাঙ লাফ, মোরগ লড়াই, ১০০ মিটার দৌড়, সুঁই সুতা, স্মৃতি পরীক্ষা, দড়ি লাফানো, ব্যালেন্স দৌড়, গুপ্ত ধন উদ্ধার, বস্তা লাফ, বিস্কিট দৌড়, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো। সব শেষে অভিভাবকদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় অতিথিবৃন্দরা বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শিশু কিশোরদের মেধা বিকাশে শরীরচর্চার প্রয়োজন অনেক। শিশুদের মোবাইল আসক্তি কমাতে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করাতে হবে। কোনো শিক্ষার্থী যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে সেদিকে অভিভাবকসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *