• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

শিশু কিশোরদের গ্রামীণ ঐতিহ্যের বাহারী বিভিন্ন পিঠার সাথে পরিচিত করতে অভিভাবকদের মাঘ পুলি’র উৎসব

# মিলাদ হোসেন অপু :-
শিশু কিশোরদের গ্রামীণ ঐতিহ্যের বাহারী বিভিন্ন ধরনের পিঠার সাথে পরিচিত করতে অভিভাবকদের ব্যতিক্রম উদ্যোগে মাঘ পুলির উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে দেশের গ্রামীণ ঐতিহ্য শীতকালীন বিভিন্ন পিঠা নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে উদয়ন স্কুলে এই আয়োজনটি করা হয়। ১৯ জানুয়ারি রোববার সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মায়েদের হাতে তৈরি বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেন।
মাঘ পুলি’র অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালক মতিউর রহমান সাগরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, সাংবাদিক ওয়াহিদা আমিন পলি, বিদ্যালয় পরিচালক মানিক চৌধুরি, শিক্ষিকা নাসরিন সুলতানা ইলমা, অভিভাবক প্রতিনিধি ইয়াসমিন বেগম রুমা, পম্পা দেবনাথ প্রমুখ।
পিঠাপুলির অনুষ্ঠানে দুধের সন্দেশ, পুলি পিঠা, জাম পিঠা, নারিকেলের নাড়ু, সাগু বড়া, পাকনা পিঠা, সিলেটের নুনগড়া পিঠা, ফুল ঝুরি, পাটি সাপটা, দুধ চিতই পিঠা, সমছা, পাকন পিঠা, সবজি কুলি, পাতা কপি বড়া, বাদামের নাড়ুসহ বাহারি পিঠা রয়েছে।
এসময় বক্তারা বলেন, গ্রামীণ মানুষের ঘরে ঘরে শীত ঋতুতেই যেন বাহারি পিঠা উৎসব বারবার হাজির হয়। শীতে নানা ধরনের পিঠার গুরুত্ব ও ভূমিকা অনেক। শীতের আগমনে সাথে সাথে ঘরে ঘরে ধানের ফসল উঠে। এতেই পিঠা উৎসবে মেতে উঠে গ্রামের মানুষ। গ্রামে ছেড়ে শহরেও এখন পিঠা উৎসব একটি সংস্কৃতি হয়ে উঠেছে। শিশু-কিশোরদের পিঠার সাথে পরিচিত করতে শিক্ষার্থীদের মায়েদের এই আয়োজন প্রশংসার দাবি রাখে। এখন ডিজিটাল যুগে অনলাইনেও বাহারি পিঠা পাওয়া যায়। এক সময়ে গ্রামীণ ঐতিহ্য পিঠা বানানো এখন একটি শিল্প। নারীদের আর্থিক স্বাবলম্বী করে। প্রতিটি ঘরেই পিঠা বানানো হোক পরবর্তী প্রজন্ম যেন পিঠার স্বাদ না ভুলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *