• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

বাজিতপুরে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন। ১ ডিসেম্বর রোববার বিকেলে বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তার মোড়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, শিমুলতলা গ্রামের আজগর আলীর ছেলে মো. বিল্লাল মিয়াকে গত ১৯ নভেম্বর রাতের দিকে একটি জঙ্গলে নিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করা হয়। এ নিয়ে বিল্লাল মিয়ার স্ত্রী শিল্পী আক্তার ২৪ নভেম্বর ছয় জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮/২৪ (বাজিতপুর থানা)। আসামিরা হলেন, ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক রজব আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি মো. বাহার মিয়া, যুবদলের সহ-সভাপতি মো. সোহেল, বিএনপি সমর্থক মো. আদিল ও মো. আব্দুল্লাহ।
মানববন্ধনে উপস্থিত বক্তাদের দাবি অভিযুক্ত ছয় জনই নির্দোষ। তারা স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
তারা আরো দাবি করেন, কিছু দিন আগে জহির ও শের আলী মেম্বারের লোকজন সোহেল ও মামুনের উপর হামলা চালায়। সে শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে মামলা থেকে তাদের অব্যাহতি প্রদানেরও আহ্বান জানান তারা।
মানববন্ধনে অভিযুক্তরাসহ তাদের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *