• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

বাজিতপুরে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সোমবার রাত ৪টায় উপজেলার বলিয়াদী ইউনিয়নের শিমুলতলা এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জালাল উদ্দিনের ছেলে মো. রায়হান, ঝাড়ু মিয়ার ছেলে আব্দুল আলী, চাঁন মিয়ার ছেলে সাকিব খাঁ।
বাজিতপুর থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আশরাফ হোসেন, এএসআই কামল হোসেন ও সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়হান, আব্দুল আলী ও সাকিব খাঁ এই তিনজনই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৪টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও একটি সিএনজি আটক করে। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *