• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ। অন্যান্য বারের চেয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। তাই আগামী ২৩ জুন সর্বোচ্চ সংখ্যক দলের নেতাকর্মী উপস্থিত থেকে দিবসটি উদযাপন করার জন্য আহবান জানান তিনি।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাজুল হক খোকা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. মাহবুবুর রহমান, ভিপি মো. ফরিদ উদ্দিন, সদস্য ফজলুল হক বাচ্চু, শাজাহান, আক্তারুজ্জামান সোহেল, বদরুল আমিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বার্ছির উদ্দিন সরকার, চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোনায়েম খান মুন্না, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি হেলাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *