• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

যৌন নিপীড়ন বন্ধ দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে মানববন্ধন

সম্মিলিত সামাজিক আন্দোলনের মানববন্ধন -পূর্বকণ্ঠ

যৌন নিপীড়ন বন্ধ দ্রব্যমূল্য
হ্রাসের দাবিতে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
বিশ্ববিদ্যালয়কে যৌন নিপীড়নমুক্ত করাসহ সারাদেশে ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ, রমজানে নিত্যপণ্যের দাম কমানো, হকার উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসন, সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বৃদ্ধি, প্রধানমন্ত্রীর নির্দেশমত সর্বস্তরে দুর্নীতি বন্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলন মানববন্ধন করেছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার শহরের সৈয়দ নজরুল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক সরকারের সভাপতিত্বে সম্পাদক খায়রুজ্জামান রবিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসম ফেরদৌস, ইশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক বদরুল হুদা সোহেল, অ্যাডভোকেট সামছুন্নাহার কাজল, সংগঠনের সহসভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, প্রাক্তন শিক্ষক এনামুল হক চৌধুরী, সংগঠনের সদর উপজেলার সভাপতি মো. হোসেন আলী, শিক্ষক চন্দ্রা সরকার ও রতন বর্মণ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে আরও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *