• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

অনুর্ধ ১৯ এশিয়া চ্যাম্পিয়ন দলের মিঠুনকে সংবর্ধনা

ক্রিকেটার আরিফুল ইসলাম মিঠুনকে ২০ হাজার টাকার স্মারক চেক প্রদান করা হচ্ছে -পূর্বকণ্ঠ

অনুর্ধ ১৯ এশিয়া চ্যাম্পিয়ন
দলের মিঠুনকে সংবর্ধনা

# নিজস্ব প্রতিবেদক :-
অনুর্ধ ১৯ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দলের কৃতি ব্যাটসম্যান আরিফুল ইসলাম মিঠুনকে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ নাগরিক সংবর্ধনা দিয়েছেন। গত ১৭ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে অনুর্ধ ১৯ বাংলদেশ দল। এই দলের সদস্য ছিলেন কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর গ্রামের কৃতি সন্তান আরিফুল ইসলাম মিঠুন। তাঁকে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ নাগরিক সংবর্ধনা দিয়েছেন। পৌর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিঠুনকে মেয়রের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ফাইনালে ৩৮ বলে ৫০ রান তুলেছিলেন বলে জানিয়েছেন মিঠুন। আর টুর্নামেন্টে করেছেন মোট ১৮৭ রান। তিনি চার নম্বরে ব্যাট করেন। ফাইনালে বাংলাদেশ দল ২৮২ রান করলে জবাবে সংযুক্ত আরব আমিরাত ৯৭ রানেই অলআউট হয়ে যায়। মিঠুন বিকেএসপির ছাত্র ছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অনার্স প্রথম বর্ষে পড়ছেন। খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মাহমুদ পারভেজ বলেন, মিঠুন আমাদের জেলার কৃতি ক্রিকেটার। অনেকে হয়ত এটা জানেও না। তাঁকে সংবর্ধনার মাধ্যমে নতুন প্রজন্মও উৎসাহ পাবে। মেয়র নিজে ফুটবলার ছিলেন। ফলে খেলোয়াড়দের প্রতি তাঁর আলাদা আন্তরিকতা রয়েছে। সবসময় ক্রীড়াঙ্গনকে সহযোগিতা করেন। আগামীতে স্থানীয় ক্রীড়াঙ্গনে আরও সহযোগিতা করতে চান বলে জানিয়েছেন।
ক্রিকেটার আরিফুল ইসলাম মিঠুন প্রতিক্রিয়ায় বলেন, আমি যেমন বা-মায়ের কাছ থেকে উৎসাহ পেয়েছি, স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও উৎসাহ এবং সহযোগিতা পেয়েছি। তিনি অনুজ ক্রিকেটারদের আন্তরিকতা নিয়ে চেষ্টা ও নিয়মিত প্রাকটিস চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে সাবেক জাতীয় ফুটবালার রবিন, অনুর্ধ ১৭ জাতীয় দলের সদস্য রেদোয়ান হোসেন সিয়াম ও ওয়াসিক ওমর, অনুর্ধ ১৪ দলের সদস্য বিশ্বজিত রায় সুমন, সাবেক ক্রিকেটার হাসান জাকির বাপ্পী, মুখলেছ উদ্দিন রতন, সানাউল করিম রাসেল, সাবেক খেলোয়াড় লিংকন, ক্রীড়া সংগঠক হোসেন সারোয়ার লিটন, ক্রিকেট কোচ আশরাফ উদ্দিন স্বপন ও সংগঠক জনিকেও উপাহার সামগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্যানেল মেয়র আব্দুল গণি মিয়া, কাউন্সিলর মুনতাহা শাউন, মিঠুর বাবা আফজাল হোসেন, মা ফারজানা পারভীন, কোচ আশরাফ উদ্দিন স্বপন, ক্রিকেটার কল্যাণ সমিতির সভাপতি শহীদুল হক লাভলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *