• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

ভৈরবে শুরু হয়েছে ৩দিন ব্যাপী পিঠা উৎসব

# আফসার হোসেন তূর্জা :-
শীত মানেই পিঠা-পুলির খাওয়ার আয়োজন। আবহমানকাল থেকে গ্রামীণ ঐতিহ্যের অংশ হরেক রকমের পিঠা বাঙালি পরিবারের রসনা বিলাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকলেও বর্তমান যান্ত্রিক নগর জীবনে সেই ঐতিহ্য আজ অনেকটায় ম্রিয়মান হয়ে উঠছে। আর বর্তমান এই যান্ত্রিক নগর জীবনে পিঠার সঙ্গে পরিচয় এবং এর স্বাদ ছড়িয়ে দিতে ও ঐতিহ্য ধরে রাখতে ভৈরবে ৬ষ্ঠ বারের মত ৩দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।
পিঠা উৎসব উদযাপন পরিষদ, ভৈরব এর আয়োজনে ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে আগামী ৪ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত ভৈরব বাজার রাজকাচারি মাঠে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই পিঠা উৎসব।
পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, কিশোরগঞ্জ জেলা পরিষদ মহিলা সদস্য আসমা আহমেদ, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ।
পিঠা উৎসব উদযাপন পরিষদ ভৈরব এর সাধারণ সম্পাদক আল-আমিন জানান, শীত মৌসুমে বাংলার ঘরে ঘরে হরেক স্বাদের পিঠা-পুলির আয়োজন হয়। এটি বাঙালি লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্মারক। কিন্তু বর্তমান যুগে বাঙালির এই লোকজ সংস্কৃতি যেন হারিয়ে যেতে বসেছে। বাঙালি সংস্কৃতিতে হরেক রকমের পিঠা রয়েছে যার নাম হয়ত অনেকের জানাই নেই। দেশীয় এ ঐতিহ্যকে লালন করার উদ্দেশ্যে ভৈরবে আমরা ৬ষ্ঠ বারের মত পিঠা উৎসবের আয়োজন করেছি। এ উৎসবে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে লালনসহ এর সমৃদ্ধিতে সকলের অংশগ্রহণ কামনা করেন তিনি।
পিঠা উৎসব দেখতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত পৌষ মাসে পিঠা উৎসব হয়ে থাকে। তবে শীত মানেই বাড়িতে বাড়িতে পিঠা উৎসব। যদিও এখন আর গ্রাম ছাড়া শহরে পিঠা দেখা যায় না। খাওয়াতো অনেকে দূরে, অনেক পিঠার নামও এখন মনে পড়ে না। এখন শহরের মানুষের একমাত্র ভরসা রাস্তার পাশে বানানো চিতই আর ভাপা পিঠা। এ আয়োজনকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
এছাড়া পিঠা উৎসবে শুকনা পিঠা, শামুক পিঠা, পাটি সাপটা, দুধ চিতল, ভাপা পিঠা, নকশি পিঠা, ক্ষীর পাটি সাপটা ও নারিকেল বেলি পিঠাসহ হরেক রকমের পিঠা দেখা গেছে। একেকটির স্বাদ একেক রকম। একেকটি দোকানে ৫০ ধরণের পিঠা থাকলেও সবগুলোর নামও অজানা অনেকের কাছেই।
এছাড়া বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষজনও ফুলি পিঠা, নারিকেল পিঠা ও পাটি সাপটাসহ নানান ধরণের পিঠার স্বাদ নিচ্ছেন। এছাড়া পিঠার স্বাদ নেয়ার পাশাপাশি উৎবে আসা মানুষজন ৩দিন ব্যাপীই উৎসবস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবে সন্ধ্যায়। এবারের পিঠা উৎসবে ১৫টি স্টল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *