• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাজিতপুরে শিল্পপতি জহুরুল ইসলামের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
বাজিতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি জহুরুল ইসলামের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল এর আগে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের আত্মীয় স্বজনরা। পরে মরহুমের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলাম অ্যাডুকেশন কমপ্লেক্স এর আওতাভুক্ত ভাগলপুর নার্সিং কলেজ, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, হাফেজ আ. রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়, বাজিতপুর রাজ্জাকুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল ও বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদাভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও আবাসন প্রকল্পের অন্যতম পথ প্রদর্শক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলাম ছিলেন একজন সমাজ সেবক, দেশপ্রেমিক ও দানবীর। ১৯২৮ সালের ১লা আগস্ট তিনি জন্ম গ্রহণ করেন। উন্নত বিভিন্ন দেশ ভ্রমণের সময় তিনি যে অভিজ্ঞতার সঞ্চার করে ছিলেন তার প্রেক্ষিতে দেশে তিনি প্রতিষ্ঠা করেন বিভিন্ন জনহিতকর কার্যক্রম। বিশ্বের কোথাও সেবা মূলক কোন পদ্ধতি বা প্রক্রিয়া দেখলে তিনি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং দেশের কর্ণধারদের সাথে আলোচনা করে দেশে সেরকম কাজে হাত দিতেন। জহুরুল ইসলাম তার জীবদ্দশায় তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত করেছেন মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এ দেশের মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছাতে বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বেসরকারি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করেন। এ কলেজে দেশ ও বিদেশের অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর চিকিৎসা বিদ্যা অর্জন করে দেশ ও বিদেশে মানুষের সেবা করে যাচ্ছে। এছাড়াও এলাকার দরিদ্র মানুষের শিক্ষা নিশ্চিত করতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ, মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিল্পপতি জহুরুল ইসলাম দেশের দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানগুলো হলো : ইষ্টার্ন হাউজিং লি., বেঙ্গল ডেভলপমেন্ট কর্পোরেশন লি., দি মিলনার্স টিউবয়েলস লি., এসেনশিয়াল প্রডাক্টস লি., নাভানা ইন্ডাস্টিজ লি., ক্রিসেন্ট ইন্টারনেশনাল লি., ঢাকা ফাইবার্স লি., নাভানা ফার্মাসিঊটিক্যালস লি., নাভানা লি., দি রিভার ভিঊ লি., আফতাব বহুমুখী ফার্মস লি., দি মিলনার্স ইঞ্জিনিয়ারিং কো লি., দি মিলনার্স লি., ইষ্টার্ন এষ্টেট লি., আলস লি. (অধুনা স্থগিত), ভাগলপুর ফার্মস লি., ভাগলপুর এষ্টেট লি. (অধুনা স্থগিত), নাভানা স্পোর্টস লি. (অধুনা স্থগিত), ইসলাম ব্রাদার্স প্রপার্টিজ লি., আল-হামরা গ্লাস ইন্ডাষ্ট্রিজ লি., দি মিলনার্স ইন্ডাষ্ট্রিজ লি., দি মিলনার্স পাম্পস লি.।
উল্লেখ্য, ১৯৯৫ সনের ১৮ অক্টোবর দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৭ বছর বয়সে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *