• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বাস শ্রমিকের মেয়ে বৃষ্টি গেলেন জার্মান অলিম্পিকে

বাস শ্রমিকের মেয়ে
বৃষ্টি গেলেন জার্মান
অলিম্পিকে

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হাবিবা আক্তার বৃষ্টি গেলেন জার্মান অলিম্পিকে বাস্কেটবল খেলতে। তিনি একজন বাস শ্রমিকের মেয়ে। এবার জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে ‘স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস-২৩’। বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে। সেখানে বাংলাদেশ থেকে অনূর্ধ্ব ২১ বাস্কেটবল দলের সদস্য হয়ে ১২ জুন সোমবার সকালে বিমানযোগে জার্মানী গেছেন কিশোরগঞ্জের বৃষ্টি।
বৃষ্টি জানিয়েছেন, ৩ জন কর্মকর্তাসহ ১৩ জনের একটি বাস্কেটবল দল জার্মানীর বার্লিনে গেছে। তাঁদের কোচ হিসেবে গেছেন মাহবুবুর রহমান। তাঁরা কাতার এয়ারওয়েজের বিমানে সকালে জার্মানীর উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। দলটি কাতার হয়ে জার্মানী যাবে।
কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার বাস শ্রমিক আব্দুর রহিমের মেয়ে হাবিবা আক্তার বৃষ্টি এক ভাই আর দুই বোনের মধ্যে দ্বিতীয়। তিনি শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের বাস্কেটবল, হ্যান্ডবল এবং ভলিবল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। এরপর শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ভলিবল এবং হ্যান্ডবল দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। এখন ঢাকার একটি ক্লাবে খেলেন। বাস্কেটবল খেলোয়াড় হিসেবে তিনি উত্তরোত্তর উন্নতির চেষ্টা করছেন। আগামীতে যেন একজন বিশ্বমানের খেলোয়াড় হতে পারেন, সেই সাধনাই করে যাচ্ছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *