• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

শোক দিবসে পতাকা টানাতে গিয়ে ইটনায় দুই ভাইয়ের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বামে জীবিত অবস্থায় হৃদয়, আর ডানে হৃদয় ও বিজয়ের নিথর দেহ -পূর্বকণ্ঠ

শোক দিবসে পতাকা
টানাতে গিয়ে ইটনায় দুই
ভাইয়ের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

জাতীয় শোক দিবস উপলক্ষে দোকানে পতাকা টানাতে গিয়ে ইটনায় স্কুল ও কলেজ পড়–য়া দুই ভাইয়ের বিদ্যুৎস্পৃষ্টে করুণ মৃত্যু হয়েছে। ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে ইটনার নগর হাটি গ্রামে ‘হৃদয় অটো হাউজ’ নামে নিজেদের একটি ওয়ার্কশপে আজ ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রয়াত নেপাল কর্মকারের ছেলে স্থানীয় মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনের নবম শ্রেণীর ছাত্র বিজয় কর্মকার বিদ্যুৎস্পষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বড়ভাই ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের মাস্টার্সের ছাত্র হৃদয় কর্মকারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিন ভাইয়ের মধ্যে হৃদয় ছিলেন সবার বড় আর বিজয় সবার ছোট। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে এখন চলছে আহাজারি শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *