• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ইটনায় ঝড়ে নৌকাডুবি তিন ব্যক্তি নিখোঁজ

ইটনায় ঝড়ে নৌকাডুবি
তিন ব্যক্তি নিখোঁজ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ইটনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় তিন ব্যক্তি রয়েছেন। ইটনা থানা ও অন্যান্য সূত্রে জানা গেছে, গতকাল ১৩ জুন সোমবার দুপুরের আগে তাড়াইলের দামিহা এলাকা থেকে জলমহালের জন্য গাছের ডাল বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা ইটনার ধনপুরের উদ্দেশ্যে রওনা হয়। দুপুরের দিকে নৌকাটি ধনপুর ও সহিলা এলাকার মাঝামাঝি হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় দুইজন সাঁতরে রক্ষা পেলেও বাকি তিনজন তাড়াইলের দামিহাটি গ্রামের মাসুদ মিয়া (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের ওয়াসিম (৪২) ও সিরাজ উদ্দিন (৩৫) নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ইটনা থানা চেষ্টা চালাচ্ছে বলে ওসি কামরুল ইসলাম মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *